শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশা

মোহাম্মদ খাইরুল আমিন • 20 সেপ্টেম্বর 2025, 09:01 রাত • 244 বার পঠিত
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশা

শেরপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর ভাঙা বাঁধ আজ পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

 

এ সময় তিনি উপজেলার পূর্ব খৈলকুড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন। এছাড়া ভাঙা বাঁধটি দ্রুত সময়ে মেরামতের জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

 

পরে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া আকস্মিক বন্যায় গৃহহীন ৯ টি পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার তুলে দেন।

 

এ সময় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, টানা ভারি বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গত বৃহস্পতিবার মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ ও স্থানীয় কৃষকরা।