রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 নভেম্বর 2026, 11:10 দুপুর • 7 বার পঠিত
সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭ কারাখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ-১ এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া রোববার বিকালে বলেন, “সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি পোশাক কারাখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

এ ছাড়া বিকালে কয়েকটি কারখানার শ্রমিক মিলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক অবরোধ করেছেন। এ কারণে ওই পথে যান চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তা মুমিনুল ইসলাম ভূঁইয়া।