সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
অনলাইন নিউজ পোর্টাল
•
27 নভেম্বর 2021, 09:30 সকাল
•
253 বার পঠিত
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শ্রীমঙ্গলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।