শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মে 2022, 11:57 দুপুর • 209 বার পঠিত
সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ শুরু

আজ থেকে সারাদেশে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু । ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

আজ শুক্রবার সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

প্রথম দফায় ১৪০ উপজেলায় এ কার্যক্রম চলবে ৯ জুলাই পর্যন্ত। এরপর তিন ধাপে অন্য উপজেলাগুলোয় এ কার্যক্রম হাতে নেয়া হবে।