শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে ৫ দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ফেব্রুয়ারি 2022, 04:42 দুপুর • 250 বার পঠিত
সারাদেশে ৫ দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে ,সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পার ,রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে।  
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।  

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৩ শতাংশ।

পূর্বাভাসে আরো বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।