শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাদেশে ২৪ ঘণ্টায় শনাক্ত মাত্র ২২

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2022, 04:29 দুপুর • 781 বার পঠিত
সারাদেশে ২৪ ঘণ্টায় শনাক্ত মাত্র ২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। এই একদিরে মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত কেউ মারা যাননি। এমনকি এই সময়ে সারাদেশে মাত্র ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত আপডেটে এই তথ্য জানানো হয়। সে অনুযায়ী সেই ২০২০ সালের ৫ এপ্রিলের পর এতো কম রোগী ধরা পড়ার ঘটনা ঘটল। সেদিন ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। আর এবার একদিনে ধরা পড়ল নতুন ২২ রোগী। 

গত ২৫ মার্চের পর থেকে দেশে রোজকার শনাক্ত রোগীর সংখ্যা ১০০ এর নিচেই থাকছে। মাঝেমাঝে খুব কমে যাচ্ছে। গত ৪ এপ্রিলের পর থেকে এখন অব্দি দৈনিক সংক্রমণ ৫০ পার হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজারের মত নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে কোভিড পাওয়া যায়। 

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়াল শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৭১ শতাংশ।

নতুন ২২ রোগী নিয়ে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু হয়নি তাই মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৪ জন রয়েছে।

সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৭৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।