শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাদেশে ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 10 আগস্ট 2022, 06:14 বিকাল • 293 বার পঠিত
সারাদেশে ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৯  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৪০৮ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৮৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৪৯ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ২৪ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৬৭ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।