সারা বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩৯ লাখ ছাড়াল
অনলাইন নিউজ পোর্টাল
•
24 জুন 2021, 08:17 সকাল
•
792 বার পঠিত
সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে মোট মৃত্যু ৩৯ লাখ ছাড়ালো। এই ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি।
গত ২৪ঘন্টায় (বুধবার) আরও ৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। দেশটিতে ২ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে গত বুধবার। ১ লাখ ১৪ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৭শ’য়ের ওপর।
অন্য দিকে কলম্বিয়ায় মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’র মতো মানুষের। এদিন করোনায় সাড়ে ৫শ’ প্রাণহানি দেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ শতাধিক।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ১৮ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত ১৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার।