সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিলো রাশিয়া
ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকেই এই ঘোষণা এসেছে রাশিয়া বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খোলার অংশ হিসেবে সকাল ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাশিয়ান মিডিয়া আউটলেট স্পুটনিক এ ঘোষণা করেছে।মারিউপোল এবং ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের প্রস্থানের সুবিধার্থে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মানবিক করিডোর এবং প্রস্থান রুট ইউক্রেনের ক্ষের সঙ্গে একমত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দু’দিন পর, ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো।