শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাগরে গুলি চালিয়ে জেলেদের ট্রলার ডাকাতি

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:09 দুপুর • 105 বার পঠিত
সাগরে গুলি চালিয়ে জেলেদের ট্রলার ডাকাতি

সাগরে মাছ ধরে ফেরার পথে মাছ ধরার তিনটি ট্রলার ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পটুয়াখালীর চর মোন্তাজের দক্ষিণ বঙ্গোপসাগরের ঢালচরসংলগ্ন ২০ বাম পানি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লাখ টাকার মাছ জলদস্যুরা লুট করেছে বলে জানিয়েছেন জেলেরা।

 টাইগার চিংড়ি শিকারে সাগরে গিয়ে উপজেলার দক্ষিণ চর মোন্তাজের রেজাউল মাতুব্বর, কুদ্দুস ব্যাপারী ও ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ট্রলারে এ ডাকাতি হয়। ট্রলার তিনটিতে ৪৪ জন জেলে ছিল।

 জেলেরা জানান, ৩০-৩৫ জন জলদস্যু দেশী অস্ত্রসস্ত্র নিয়ে একটি বন্দুক দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে ট্রলারগুলোতে হানা দেয়। এসময় ট্রলারে থাকা জেলেদের বেধড়ক মারধর করে তারা। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে বুধবার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গত বুধবার চর মোন্তাজ স্লইস ঘাটে এসে এসব তথ্য নিশ্চিত করেন ডাকাতির শিকার হওয়া জেলে চর মোন্তাজ গ্রামের দুলাল, আলমগীর ও কুদ্দুস । তাদের দাবি, তাদেরকে মারধর করে তিনটি ট্রলার থেকে ৭ লাখ টাকার মাছ, ৬ ব্রেল তেল ও ৪২ টি মোবাইল ফোনসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় জলদস্যুরা।

ট্রলার মালিক রেজাউল মাতুব্বর বলেন, ‘আমি নিজেই ট্রলারে ছিলাম। ডাকাতের ভয়ে লাফিয়ে পানিতে পড়ে মারধর থেকে রক্ষা পেয়েছি।’ জেলেদের ধারণা ডাকাতদল চট্রগ্রামের।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেয়ান জগলুল হাসান বলেন, ‘শুনেছি ট্রলার রাঙ্গাবালীর, ঘটনা ভোলার মনপুরা এলাকার। এখনো আমাদের কাছে কেউ আসেনি। কোনো অভিযোগও দেয়নি।