শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সাগরে ডুবন্ত দুই নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট

অনলাইন নিউজ পোর্টাল • 18 আগস্ট 2020, 12:40 দুপুর • 704 বার পঠিত
সাগরে ডুবন্ত দুই নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট

পর্তুগালে সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। কোনো রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রক্ষা করেন তিনি। বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে। 

জানা গেছে, ঐ দুই নারীকে রক্ষা করতে পানিতে নামে উদ্ধারকারী দল। একপর্যায়ে উদ্ধারকারী দলকে সহায়তায় সমুদ্রে নিজেই নেমে পড়েন পর্তুগিজ প্রেসিডেন্ট। 

সাঁতারে বেশ দক্ষ প্রেসিডেন্ট রোবেলা। আর তাই প্রায়ই তাকে সমুদ্রের উপকূলে দেখা যায়। এসময় তিনি ছবি তোলাসহ সাধারণ মানুষের সঙ্গে গল্প করতে পছন্দ করেন। প্রেসিডেন্ট বিভিন্ন সময় সচেতনামূলক প্রচারণায় নিজেই রাস্তায় বের হন।

মহামারি করোনার কারণে দীর্ঘদিন সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় খুলে দেয়া হয়েছে সৈকত।