রুশ বাহিনীর হামলায় ১৯ বেসামরিক মানুষ নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 ফেব্রুয়ারি 2022, 09:21 সকাল
•
312 বার পঠিত
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর অতর্কিত হামলায় ১৯ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ৭৩ জন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে দোনেতস্কের আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের হতাহতের এই ঘটনা নিশ্চিত করেছে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সও।
দোনেতস্কের আঞ্চলিক সিভিল-মিলিটারি প্রশাসনের প্রধান পাভেল কিরিলেঙ্কোর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, ‘শনিবার রাশিয়ার হামলার কারণে ১৯ জন বেসমরিক মানুষ নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছেন।’