শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আজ দুপুরে ত্রিপক্ষীয় বৈঠক

অনলাইন নিউজ পোর্টাল • 19 জানুয়ারী 2021, 01:17 দুপুর • 1,216 বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আজ দুপুরে ত্রিপক্ষীয় বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের আজ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকটির প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন  শুরুর প্রস্তাব বৈঠকে দেয়া হবে বলে গতকাল পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানিয়েছেন।