রোহিঙ্গা ক্যাম্পে একই ঘরে দম্পতি সহ তিনজন খুন
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 09:49 সকাল
•
665 বার পঠিত
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রী সহ একই ঘরের তিনজন নিহত হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তারা খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কুতুপালং ক্যাম্পের ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।
নিহত রোহিঙ্গারা হলেন, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইষ্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।