শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রেলস্টেশন থেকে ট্রেনের ১৪ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2022, 10:52 দুপুর • 343 বার পঠিত
রেলস্টেশন থেকে ট্রেনের ১৪ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকা থেকে ১৪টি ট্রেনের টিকিটসহ মজিবুল হক নামে এক  কালোবাজারিকে গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সৈয়দপুর জিআরপি পুলিশ।

গ্রেফতার মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।  

এদিকে জানা যায় সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ১৪টি ট্রেনের টিকিটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে কাটা উদ্ধার হওয়া ১৪টি টিকিটে ৩২টি আসন ছিলো। গ্রেফতার মজিবুল একজন কালোবাজারি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।