শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাতের তাপমাত্রা  ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 13 মে 2024, 02:11 দুপুর • 183 বার পঠিত
রাতের তাপমাত্রা  ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা  ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া আগামীকালও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থাযীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে।