রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণে ৬ জন নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 আগস্ট 2023, 10:38 দুপুর
•
339 বার পঠিত
রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণে নিহত হয়েছেন ৬ জন। এতে আহত হয়েছেন আরো ৬ জন।
শুক্রবার স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
পুশিলিনের বরাতে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক শহরে ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ জন ও আহত হয়েছেন ১ জন। এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে ৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন।
তিনি বলেন, শুক্রবার সারাদিন ভারি গোলাবর্ষণের পর দোনেৎস্ক, মাকিভকা, ভাসিলিভকা এবং নিকোলস্কে শহরে আরো ৪ জন আহত হয়েছেন।