শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 10:53 দুপুর • 1,050 বার পঠিত
রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

রাশিয়ায় এক গভর্নরের গ্রেফতারকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল হাজার হাজার বিক্ষোভকারী তার মুক্তির দাবিতে রাস্তায় নামে। চীন সীমান্তে চলা এই বিক্ষোভে চিন্তায় পড়েছে ক্রেমলিন। বিক্ষোভে পুতিনের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় তা পুতিনবিরোধী বিক্ষোভে পরিণত হচ্ছে। 

কয়েকজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুই সপ্তাহ আগে খাবারোভস্ক শহরের গভর্নরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ চলছে। এতদিন ধরে বিক্ষোভ চললেও শনিবার ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রায় ১৫ হাজার নাগরিক বিক্ষোভে অংশ নেয়। 

বিক্ষোভকারীরা গভর্নর এবং নিজেদের স্বাধীনতার দাবিতে স্লোগান দিচ্ছে। কেউ কেউ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বলছে, গত দুই বছরে গভর্নর এলাকার জন্য ভালো কাজ করেছে। কেউ কেউ গভর্নরের গ্রেফতারকে রাজনৈতিক নিপীড়ন বলেও বর্ণনা করেছে। প্রেসিডেন্ট পুতিনের দলকে সমর্থন করলেও গভর্নর এই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যা ক্রেমলিনের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠে।