রাশিয়ার অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র
অনলাইন নিউজ পোর্টাল
•
26 এপ্রিল 2021, 10:24 দুপুর
•
814 বার পঠিত
যুক্তরাষ্ট্রকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রোববার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাতে এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, রাশিয়া নিজের ‘বন্ধু নয়’ এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের নাম থাকবে। তিনি জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধিদলগুলোতে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না।