শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে লড়তে চাইলে ইউক্রেনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2022, 10:30 দুপুর • 302 বার পঠিত
রাশিয়ার বিরুদ্ধে লড়তে চাইলে ইউক্রেনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে

রাশিয়া ইউক্রেন চলছে তুমুল লড়াই। অনেকটাই অসমশক্তির এই লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে রাশিয়া।

এই অবস্থায় বিদেশি কোনো নাগরিক রাশিয়ার বিরুদ্ধে লড়তে চাইলে ইউক্রেনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন ১ মার্চ থেকে।  
গত সোমবার রাতে এক টিভি ভাষণে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

তবে খারকিভে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, শান্তিকামী ইউক্রেনিয়ানদের হত্যার জন্য বিশ্বের কেউ রাশিয়াকে ক্ষমা করবে না। ক্ষতিকর - মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিসত্বর বন্ধ করা উচিত।  

এদিকে দুই দেশের মধ্যে যুদ্ধের বিষয়ে কোনো সমাধান ছাড়ায় শেষ হয়েছে সোমবারের রাশিয়া-ইউক্রেনের প্রথম দিনের বৈঠক।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আরআইবি এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। তারা পাশের তিনটি দেশে শরণার্থী হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।