শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 09:48 সকাল • 255 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।  গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, ২ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোর ও নওগাঁর ১ জন করে। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫৫ জন।  
  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন।  রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।