রাজধানীতে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 মার্চ 2024, 03:08 দুপুর
•
230 বার পঠিত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান আজ এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি গতকালের ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।