শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১

অনলাইন নিউজ পোর্টাল • 12 আগস্ট 2021, 10:51 দুপুর • 207 বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১

রাজধানী মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২,৬৫২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গত বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

তবে ওই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।