শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রশাসনকে কঠোর হতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2021, 07:08 সকাল • 506 বার পঠিত
প্রশাসনকে কঠোর হতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে চলমান লকডাউন ও বিধিনিষেধ মানাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধ করতে স্বাস্থ্য অধিদপ্তর এ অনুরোধ করে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এর বিস্তার ছড়িয়ে পড়ছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে, আশঙ্কাজনকহারে বাড়ছে মৃত্যু। বিদ্যমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, সংক্রমণ কমিয়ে আনার জন্য চলমান লকডাউন ও বিধিনিষেধকে কঠোরভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে কঠোর হতে অনুরোধ করা হলো।