প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল
ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিক্ষোভে জাইর বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়েছে। দেশটির পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করেছে।
তবে জরিপে দেখা গেছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অ্যাটলাস ইন্সটিটিউটের ওই জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় জাইর বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ কিংবা খুব খারাপ মনে করেন ৬১ শতাংশ নাগরিক।
অন্যথায় , করোনাভাইরাস মোকাবিলায় জাইর বলসোনারোর ভূমিকা অনেক আগে থেকেই প্রশ্নবিদ্ধ। ভালদো অলিভেইরা নামে একজন বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিশ্বের পিছিয়ে থাকা সবকিছুর প্রতিনিধিত্ব করছেন। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি রয়েছে এখানে। গণতন্ত্র রক্ষার জন্য আমরা জমায়েত হয়েছি।