প্রায় চারমাস পর মালয়েশিয়ায় আংশিকভাবে স্কুল খোলার অনুমতি
অনলাইন নিউজ পোর্টাল
•
16 জুলাই 2020, 12:26 দুপুর
•
92 বার পঠিত
মালয়েশিয়ার সরকার আংশিকভাবে স্কুল খোলার অনুমতি দিয়েছে। ফলে প্রায় চারমাস পর স্কুলে ফিরছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। সারা দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত মার্চের মাঝামাঝি থেকেই করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে লকডাউন জারি করা হয়।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭২৯। এর মধ্যে মারা গেছে ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৫২৪ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে গেছে। অপরদিকে দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৩টি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, নতুন করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।