পঞ্চম ধাপে নরসিংদীতে ভোট গ্রহণ শুরু
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জানুয়ারী 2022, 10:22 দুপুর
•
291 বার পঠিত
নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
শিবপুরের পুটিয়া ইউনিয়নের ৮৯ নম্বর ভরতেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি। শীত এবং কুয়াশা ভেদ করে ভোটাররা কেন্দ্রে আসছেন।
এদিকে ভোটাররা বলেন, কুয়াশা আর শীত অনেক। তবুও সবার সঙ্গে ভোট দিতে এসে ভালো লাগছে।
এদিকে নরসিংদী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছে। তিনটি ইউনিয়নে দায়িত্বে রয়েছেন একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়া র্যাব, বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।