শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 07:43 সকাল • 265 বার পঠিত
পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

পেঁয়াজ আমাদের দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় উপকরণ। বাঙালির খাবারে যেটির অনুপস্থিতিতে একটা অপূর্ণতা থেকেই যায়। পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক মওকুফ করা হয়েছে। তবে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আমদানি শুল্ক আর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। প্রজ্ঞাপনে পেঁয়াজ আমদানিতে প্রযোজ্য শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার কথাটি উল্লেখ করা হয়েছে। এ বছরের ৭ জানুয়ারি দেশের কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এনবিআর।