শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

পাটের উৎপাদন বাড়াতে সাড়ে সাত কোটি টাকার প্রণোদনা

মোহাম্মদ খাইরুল আমিন • 15 ফেব্রুয়ারি 2024, 07:04 বিকাল • 277 বার পঠিত
পাটের উৎপাদন বাড়াতে সাড়ে সাত কোটি টাকার প্রণোদনা

চলতি বছর পাটের চাষ ও উৎপাদন বাড়াতে প্রায় ৭ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে। এর আওতায় সারা দেশের ৩ লাখ ৩৬ হাজার ৬০০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ পাবেন।

 প্রতি কৃষককে এক বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি বিজেআরআই তোষাপাট-৮ ( রবি-১) জাতের বিএডিসির বীজ দেওয়া হবে।

প্রণোদনার সরকারি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে এবং শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে।