পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
15 জুন 2020, 12:07 দুপুর
•
256 বার পঠিত
কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে ।
ভারতের অভিযোগ, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী ওই সেক্টরে ভারতের সেনাবাহিনীর ওপর গুলি করতে শুরু করে এবং মর্টার হামলা চালায়। এতে ভারতের ৪ সেনা গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।