পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
11 আগস্ট 2020, 12:32 দুপুর
•
106 বার পঠিত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার দেশটির আফগান সীমান্তের কাছের বেলুচিস্তান প্রদেশের চমন মল রোডে এ ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশ কর্তা বলেন, দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরবাইকে বোমা রেখেছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের হামলা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।