শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 20 আগস্ট 2023, 03:12 দুপুর • 191 বার পঠিত
পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তের কাছে এক বোমা হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। রোববার একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এ কথা জানান।
খবর এএফপি’র।

উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খাট্টক এক বিবৃতিতে বলেন, পাকিস্তান

সেনাবাহিনীর জন্য একটি নতুন  ঘাঁটি  তৈরির সময় শনিবার সন্ধায় শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়।

এতে ১১ জন নিহত হয়।