শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় সাত সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 28 ডিসেম্বর 2020, 09:46 সকাল • 314 বার পঠিত
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় সাত সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

রোববার সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আরও একজন বাড়িয়ে আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।