শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট চালু

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2020, 08:59 রাত • 1,474 বার পঠিত
পাকিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট চালু

করোনা মহামারিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। সেদিনই পাকিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনার বিস্তার ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর শনিবার থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দেয় পাকিস্তান।

এক বিবৃতিতে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র বলেছেন, ২০ জুন পাকিস্তানের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের অনুমোদন দিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি ও স্বাস্থ্য বিধি মূল্যায়ন করে এই সিদ্ধান্তে নতুন নতুন শর্ত যুক্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন তিন হাজার ৩৮২ জন। মেডিকেল কর্মকর্তা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা কঠোর লকডাউন আরোপের আহ্বান জানালেও পাকিস্তান সরকার তা প্রত্যাখ্যান করেছে।