পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুন 2020, 03:37 দুপুর
•
963 বার পঠিত
লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষের পর থেকেই গালওয়ান উপত্যকার পুরোটাই নিজেদের এলাকা দাবি করে বিপুল সেনা মোতায়েন করেছে চীন। প্রতিবেশী আরেক দেশ নেপালও সীমান্তে সেনা টহল বাড়িয়েছে। এসব নিয়ে এমনিতেই বেশ চাপে রয়েছে ভারত। তার মধ্যেই চিরশত্রু পাকিস্তানের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়ালো দেশটি।
শনিবার পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরের হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতের ব্যাপক গোলাবর্ষণে এক শিশু নিহত ও আরেক শিশুসহ আরো দুইজন আহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে অন্তত বিকেল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ভারতীয় বাহিনী। এতে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত ও তার মা আহত হন। এসময় একই গ্রামের নয় বছরের আরো এক শিশু আহত হয়েছে। গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।