শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2023, 08:28 রাত • 377 বার পঠিত
অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এ ভয়াবহ দাবানলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সেখানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়ায় দুই বছর বন্যা-বৃষ্টির পর ফের উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ২০১৯ ও ২০২০ সালের ‘ব্লাক সামারের’ পর নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি খারাপ হয়েছে।

এদিকে প্রতিবেদনে বলা হয়, সিডনি থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। গত দুই বছরের মধ্যে এই প্রথম এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে উদ্ধার কর্যক্রম শুরু করেছে। তাছাড়া দাবানলে বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারও রাজ্যের ৩৩টি স্থানে দাবানল দেখা গেছে। যার মধ্যে ১০টি নিয়ন্ত্রণের বাইরে।