অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়াতে চান বাস মালিকরা
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 জানুয়ারী 2022, 10:24 দুপুর
•
341 বার পঠিত
করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার বিআরটিএতে বৈঠকের সব শর্ত উল্লেখ করে নির্দেশনা জারি হতে পারে। এতে বাস মালিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
এদিকে অর্ধেক যাত্রী পরিবহনের বিপরীতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারেন বাস মালিকরা।
এদিকে করোনার সংক্রমণ রোধে গত সোমবার স্বাস্থ্যবিধিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। ১১ দফার প্রজ্ঞাপনের ৬ নম্বরে বলা হয়েছে, ‘ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া যাবে। সব ধরনের যানের চালক ও সহকারীদের কোভিড-১৯ টিকার সনদধারী হতে হবে।’