শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 06:15 বিকাল • 179 বার পঠিত
ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার  দায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার দুদকের দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি  নিশ্চিত করে জানান, মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। ওসি প্রদীপ কুমার দাশ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।