শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 04:22 দুপুর • 514 বার পঠিত
অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হচ্ছে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হবে। তাঁর আইনজীবী এ কথা জানিয়েছেন। এদিকে সব রাজবন্দীকে মুক্তি দিতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক জোট আসিয়ানের রাষ্ট্রদূতেরা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রাজধানী নেপিডোতে গৃহবন্দী সু চির সঙ্গে সাক্ষাতের পর তাঁর আইনজীবী মিন মিন সোয়ে আজ সোমবার বলেন, সু চির বিরুদ্ধে মামলার শুনানির জন্য ১৪ জুন তারিখ ধার্য রয়েছে। এদিন বিচার শুরু হবে। সবাইকে সুস্থ-নিরাপদে থাকতে বলেছেন সু চি।
৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করেছে জান্তা। তবে কোন মামলায় তাঁর বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে, তা জানা যায়নি।
সু চির আইনজীবী বলেন, ‘তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’