শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অধিকাংশ ইলিশের পেটে ডিম: দাবি ক্রেতা-বিক্রেতাদের

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 09:47 সকাল • 275 বার পঠিত
অধিকাংশ ইলিশের পেটে ডিম: দাবি ক্রেতা-বিক্রেতাদের

ইলিশ প্রজননকে নিরাপদ রাখতে, মা ইলিশ রক্ষা করতে ২২ দিনের সরকারি  নিষেধাজ্ঞা শেষে বরগুনার বিষখালী ও পায়রা (বুড়িশ্বর) নদীতে চলছে পুরোদমে মাছ শিকার। স্থানীয় বাজারগুলো ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় বেশ জমজমাট। তবে প্রতিটি মা ইলিশের পেটে ডিম রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে সরকার ঘোষিত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা মেনে বিষখালী ও পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ শিকারে নামেননি জেলেরা। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদীতে মাছ শিকারে নামেন তারা। 

 বর্তমানে বাজারে ইলিশের দামও পূর্বের থেকে বেশি থাকায় জেলেরা খুব খুশি।
বর্তমানে বাজারে ইলিশের দামও পূর্বের থেকে বেশি থাকায় জেলেরা খুব খুশি।

জেলেরা জানান, পূর্বের তুলনায় জালে অনেক বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ছে। বর্তমানে বাজারে ইলিশের দামও আগের চেয়ে বেশি থাকায় জেলেরা খুব খুশি।

তবে জেলে পলাশ, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর , আলী হোসেনসহ অনেকেই জানান, যথাসময়ে নিষেধাজ্ঞা না দেওয়ায় মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। আর তাই শিকার করা প্রতিটি ইলিশের পেটেই রয়ে গেছে ডিম।