অবসরে যাচ্ছেন স্বর্ণপদকজয়ী ইঁদুর
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2021, 08:23 সকাল
•
1,126 বার পঠিত
কম্বোডিয়ায় অবিস্ফোরিত কামানের গোলা ও স্থল মাইন খোঁজার পাঁচ বছর দায়িত্ব পালনের পর অবসর নিচ্ছে পুরস্কার-জয়ী আফ্রিকান ইঁদুর মাগাওয়া। সাত বছর বয়সী ইঁদুরটি মূলত তানজানিয়া থেকে এসেছে।-খবর আল-জাজিরার
তার পুরো ক্যারিয়ারে দুই লাখ ২৫ হাজার বর্গফুট ভূমিতে মাইন পরিষ্কার সে কাজ করেছে। যা ৪২টি ফুটবল পিচের সমান।
শনিবার (৫ জুন ) কম্বোডিয়ার দাতব্য কর্মসূচির ব্যবস্থাপক মাইকেল হেইম্যান বলেন, ৭১টি স্থল মাইন ও ৩৮টি অবিস্ফোরিত গোলা খুঁজে পাওয়ার পর সে এখন ক্লান্ত হয়ে পড়েছে। তাকে এখন অবসর দেওয়াই ভালো। এখন তার যা ভালো লাগে, সে তা-ই করবে। কলা ও বাদাম চিবিয়ে খাবে।
বিস্ফোরকের ভেতরে রাসায়নিক উপাদান খুঁজে বের করতে তানজানিয়ায় তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয়েছে। এখানেই বোমা খোঁজার কাজ শুরু করে মাগাওয়া।