শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন ভিসা নীতিমালায় নিরপেক্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের

Online_News_portal_24 • 26 সেপ্টেম্বর 2023, 01:50 দুপুর • 234 বার পঠিত
নতুন ভিসা নীতিমালায় নিরপেক্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের

 মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, জাতীয় নির্বাচনে কারও পক্ষ নেওয়া “বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি”র উদ্দেশ্য নয়। বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এই ভিসানীতির উদ্দেশ্য।

সোমবার  (২৫ সেপ্টেম্বর)  মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ভিসানীতি নিয়ে এক প্রশ্নের উত্তরে মিলার বলেন: যেমনটা গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ নতুন নীতি ঘোষণা করেছিলেন।তখনো আমরা বলেছিলাম— এর উদ্দেশ্য বাংলাদেশ নির্বাচনে কারও পক্ষ নেওয়া নয়। বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আমি বলব— গত শুক্রবার যখন আমরা ভিসা সংক্রান্ত নতুন বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়েছিলাম। তখন আমরা উল্লেখ করেছি ”এই নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীদের অন্তর্ভুক্ত করা হয়েছ “।

বিএনপি চেয়ারপারসনকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে মিলার জানান এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

প্রশ্নকারী মিলারের কাছে জানতে চান, এ নিষেধাজ্ঞা যদি গণমাধ্যমের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে তা মানবাধিকার, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের আহ্বানের গুরুত্বকে ক্ষুণ্ন করবে বলে তিনি মনে করেন কি না?

জবাবে মিলার জানান— ভিসা-সংক্রান্ত রেকর্ড গোপনীয় হওয়ায় সুনির্দিষ্ট সদস্য বা ব্যক্তি- কার জন্য এ নীতি প্রযোজ্য হবে তার ঘোষণা তারা দেননি। তবে তারা এ বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এ নীতি আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীদের জন্য প্রযোজ্য হবে।