শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নড়াইলে মহানবী (সাঃ) কে অবমাননা : সেই কলেজছাত্র গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুলাই 2022, 04:12 দুপুর • 1,056 বার পঠিত
নড়াইলে মহানবী (সাঃ) কে অবমাননা : সেই কলেজছাত্র গ্রেপ্তার

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে কলেজ ছাত্র আকাশ সাহাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। আকাশ সাহা জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়ার সাহাপাড়ার অশোক সাহার ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন জানান- শনিবার রাতে খুলনা থেকে আকাশ সাহাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে। গত ১৫ জুলাই জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা বেড়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।