শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে হত্যার পর ৪ টুকরো

অনলাইন নিউজ পোর্টাল • 07 অক্টোবর 2020, 07:00 বিকাল • 279 বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে হত্যার পর ৪ টুকরো

নোয়াখালীর সুবর্ণচরের এক গৃহবধূকে হত্যার পর চার টুকরো করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর জাহান একই গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ওই গৃহবধূকে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির বলেন, বুধবার ভোর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। বিকেলে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো লাশ দেখেন এক নারী। পরে বিষয়টি জানাজানি হলে লাশের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি এটি আমার মায়ের লাশ।

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, লাশের দুই টুকরো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার করা টুকরোগুলোর মধ্যে মাথা আর কোমরের অংশ রয়েছে।