শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিউমার্কেটের দোকান দ্রুতই খুলে দেওয়া হবে: মালিক সমিতি

মোহাম্মদ খাইরুল আমিন • 20 এপ্রিল 2022, 02:43 দুপুর • 375 বার পঠিত
নিউমার্কেটের দোকান দ্রুতই খুলে দেওয়া হবে: মালিক সমিতি

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানিয়েছেন ,রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানগুলো দ্রুত খুলে দেওয়া হবে বলে।

আজ বুধবার নিউ-মার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে আমরা কমিটি গঠন করব। যাতে ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র না করে এই রকম সংঘর্ষের ঘটনা না ঘটে। আমরা তদন্ত কমিটি গঠন করব, যারা দোষী তাদের চিহ্নিত করব।

তিনি আরো বলেন, দুই পক্ষের আলোচনার মধ্যে দোকান খোলা হবে। খুব শিগগিরই দোকান খুলে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি মীমাংসা করবেন।