শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিষিদ্ধ হিযবুত তাহরীরের নেতা বাতেন রাজধানীতে গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 04 সেপ্টেম্বর 2023, 07:06 বিকাল • 256 বার পঠিত
নিষিদ্ধ হিযবুত তাহরীরের নেতা বাতেন রাজধানীতে গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি  নেতা আব্দুল বাতেনকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । 
গ্রেফতারকৃত আব্দুল বাতেন (৬০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মৃত আরশাদ আলীর পুত্র। 

র‌্যাব-২ এর সিনিয়র  এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার  বিকেল তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি জানান, বাতেন হিজবুত তাহরী'র অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের ইসস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

শিহাব করিম জানান, বাতেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও  তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমীরের সাথে গোপনে নিয়মিত যোগাযোগ রাখে এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিল।  সে ছদ্মবেশ ধারন করে বিগত ৫ বছর যাবৎ এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিল।
তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর, হাজারীবাগ এবং মানিকগঞ্জের দৌলতপুর থানায়  সন্ত্রাস বিরোধী  ও বিশেষ ক্ষমতা আইনে ৪ টি মামলা রয়েছে।