শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে আরও ১১ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 08 এপ্রিল 2021, 07:56 বিকাল • 279 বার পঠিত
নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে আরও ১১ জন নিহত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে আরো ১১ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেইজ শহরে নিরাপত্তা বাহিনী ছয় ট্রাকভর্তি সেনা সদস্য নিয়ে অভিযান চালায়। এতে বিক্ষোভকারীর শিকার করার বন্দুক, ছুরি ও পেট্রল বোমা নিয়ে সেনাদের মুখোমুখি হন। পরে সেখানে আরও ৫ ট্রাকভর্তি সেনা জড়ো হয়। এ সময় সংঘর্ষে ১১ বিক্ষোভকারী নিহত ও আরও ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।

তবে কোনো সেনা সদস্য হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি। এ নিয়ে জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

চলতি সপ্তাহে কয়েকশ’ ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে জান্তা সরকার। এর মধ্যে রয়েছে, শিল্পী, গায়ক ও বিনোদন জগতের ব্যক্তিত্ব।

খবরে বলা হয়েছে, বুধবার থেকে সংঘর্ষ শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতে থাকে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চির ক্ষমতাসীন দলতে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হলে এ পর্যন্ত ৬০০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।