শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নববর্ষে রাজধানীতে উড়ানো ফানুসে ১০ স্থানে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জানুয়ারী 2022, 09:57 সকাল • 427 বার পঠিত
নববর্ষে রাজধানীতে উড়ানো ফানুসে ১০ স্থানে আগুন

ইংরেজি নববর্ষ (২০২২) উদযাপনে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লেগেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, আমরা সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বড় আগুন লাগার খবর পেয়েছি। সেখানে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে থার্টি ফাস্ট নাইটে পটকা বা আতশবাজি ফোটানোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে রাজধানীর বহু স্থানে এটি অমান্য করে অনেকে থার্টি ফাস্ট নাইট উদযাপন করছেন।

ডিএমপির নির্দেশনা না মেনে যত্রতত্র ফানুস উড়ানোর কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে অনেক আগে থেকেই ডিএমপির সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া ছিল। মানুষের মধ্যে দায়িত্ববোধ না থাকলে এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।

 

আরো দেখুন

আরো দেখুন

আরো দেখুন

আরো দেখুন