শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জের বাজারে ভয়াবহ আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 04 সেপ্টেম্বর 2022, 05:41 বিকাল • 342 বার পঠিত
নারায়ণগঞ্জের বাজারে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (৪ সেপ্টেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায় ,আগুনে বাজারের দুটি রেস্টুরেন্ট ও দুটি মুদি দোকান মালামালসহ পুড়ে গেছে।  
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত দহরগাঁও বাজারটি। ওই বাজারে প্রায় ১০-১২টির মতো বিভিন্ন মালামালের দোকান ঘর রয়েছে। সকালের দিকে হঠাৎ করে কালাম মিয়ার মালিকানাধীন রেস্টুরেন্টে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে । এক পর্যায়ে পার্শ্ববর্তী মুকুলের রেস্টুরেন্টেও আগুন ধরে যায়। পরে রাকিবুল ও মাহিনের মুদি ও মনোহরি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে ,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আগুন আরও ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।