শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নামাজ পড়তে গিয়ে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 09:15 সকাল • 254 বার পঠিত
নামাজ পড়তে গিয়ে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

নাটোরের বড়াইগ্রামে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাসচাপায় বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল ফিরোজ আহমেদ (৩৬) নিহত হয়েছেন।

গত শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজ আহমেদ সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।

হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার বনপাড়া হারোয়া সরকার পাড়া মসজিদে যাচ্ছিলেন। এ সময় সরকার পাড়া মসজিদে সামনে পৌঁছলে রাফি পরিবহনের একটি বাস ফিরোজকে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাসটিকে জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার।